ঘূর্ণিঝড় আম্পানে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ হাজার মাছের খামার,ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে
আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্পানে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৯ হাজার মাছের খামার,ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.আজিজুল হক।তিনি জানান,আম্পানে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব নিরূপণে আরও সময় লাগবে।
তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে বরিশাল বিভাগে ১৯ হাজার ২৪টি মাছের খামার, ঘের ও পুকুর আংশিক এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু নৌকা ও জালও ক্ষতিগ্রস্ত হয়েছে।