হিজলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার- হামলার শিকার চাচা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার- হামলার শিকার চাচা।


হিজলা প্রতিনিধি :বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হামলা শিকার চাচা। সরোজমিনে গিয়ে যানাযায় গত ১৯ মে দুপুর ২ টার দিকে পুকুরের অংশিদারদেরকে না বলে পুকুরে জোরপূর্বক মাছ ধরে রাজ্জাক বেপারির ছেলে রাসেল বেপারির নেতৃত্বে ৪/৫ জনে মাছ ধরতে গেলে পুকুরের অংশিদার সিরাজুল ইসলাম বেপারির ছেলে সাইফুল ইসলাম মাছ ধরা সম্পর্কে জানতে চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারী মারপিঠ করে। এক পর্যায়ে সাইফুল অচেতন হয়ে পড়লে আতœীয় স্বজনরা মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করে।

হামলা সম্পর্কে সাইফুলের নিকট জানতে চাইলে সাইফুল ঘটনার বিবরনী দিয়ে বলে, আমি ঠিকাদারী কাজে মুলাদী রওনার সময় দেখি রাসেল কয়েকজনকে নিয়ে অংশিদারদেরকে না বলে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। তখন আমি বলেছি আমাদের ভাগের টাকা না দিয়ে মাছ ধরা যাবে না। তাক্ষনিক আমার উপর রাসেলের নির্দেশে এলোপাথারী মারধর করে। এমনকি আমার কাছে থাকা ঠিকাদারী কাজের গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আমি বাদী হয়ে হিজলা থানায় অভিযাগ দায়ের করেছি। হিজলা থানার এস আই শরিফুল ও এ এস আই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে তাদের সামনেই আমাকে মেরে ফেলার হুমকি দেয়, যে কোন সময় আমার উপর আবার হামলা করতে পারে। প্রতিপক্ষ রাজ্জাক বেপারী বলে সকল অংশিদারদের সাথে আলোচনা করেই ১ লক্ষ ২৫ হাজার টাকা মাছ বিক্রী হয়েছে। হিজলা থানার এস আই সরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলে, বিষয়টি একেবারের তুচ্ছ ঐ দিনের মারামারিকে ধামাচাপা দেওয়ার জন্য আঃ খালেক বেপারীর নবনির্মিত ঘরে আগুন দিয়ে মামলা করতে চেয়েছিল। বিষয়টি আরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Top