হিজলায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রান বিতরন করেন পঙ্কজ নাথ।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড (গুয়াবাড়িয়া গ্রামের)২১ নং চরমেমানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড় আম্পান এর কারনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ১৭০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ৩০ জন শিশুকে শিশু খাদ্য সহায়তা বিতরণ করেন জননেতা পংকজ নাথ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন হাওলাদার, হিজলা থানা অফিসার ইনচার্স অসিম কুমার সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।