বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালী, ভোলা ও পিরোজপুর ছাড়া তিন জেলায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বরিশাল নগরেই রয়েছে ১৬ জন। এ ১৬ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য রয়েছে তিনজন এবং একই এলাকার (সাগরদী) বাসিন্দা রয়েছে আটজন।

এ নিয়ে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তাদের পরিবারের মিলিয়ে মোট ২৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং জেলা পুলিশে প্রথম কোনো সদস্য আক্রান্ত হলেন।এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১২ হাজার ৬৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।তাদের মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১১ হাজার ৮৭৯ জনকে। ইতোমধ্যে ৯ হাজার ৬৯৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৭৬৪ জন এবং এ পর্যন্ত ৬৯৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯৮ এবং এরইমধ্যে ২২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২১, পটুয়াখালীতে ৩৪, ভোলায় ১৭, পিরোজপুরে ৪১, বরগুনায় ৪৯ ও ঝালকাঠিতে ২৮ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গোটা বিভাগে ১১৬ জন সুস্থ হয়েছেন। তাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের মুলাদীতে একজন, ঝালকাঠির নলছিটিতে একজন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনা জেলার আমতলীতে একজন ও বেতাগীতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Top