বরিশালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


আলোকিত বার্তা:ঈদের কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।নগরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, বাজার রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সাইফুল ইসলাম ও মারুফ দস্তেগীর। অভিযানে আইনানুগ সহযোগিতা দিয়েছে র‍্যাব-৮ এর দু’টি ও পুলিশের একটি টিম।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সেখানে ৪৩২ জন ব্যক্তি ও ৫৭২টি প্রতিষ্ঠানকে মোট ৩৯ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪৭ ব্যক্তিকে কারাদণ্ড ও ১১টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

Top