তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মূলধারার কর্মরত সাংবাদিকদেরস্বাস্থ্য সু-রক্ষার জন্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জীবুধবার বিকেলে নিজ বাসভবন থেকে পিপিই প্রধান করেছেন।সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাক,হাবিব সরোয়ার আজাদ,রাজন চন্দ,আবুল কাশেম,রাহাদ হাসানমুন্না,রোকন উদ্দিন পিপিই গ্রহন করেন। তিনি ইতিপুর্বে উপজেলার ১৩ জন সাংবাদিকদের পিপিইপ্রধান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী সাংবাদিকদের বলেন, সারাদেশে (কোভিড ১৯) করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশের কর্মরত ডাক্তার,পুলিশ প্রশাসন বিভাগ দেশের ক্লান্তিলগ্নে যেভাবেকাজ করে যাচ্ছেন ঠিক তেমনি কর্মরত সাংবাদিকরাও নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে অসহায় মানুষেরপাশে সংবাদ সংগ্রহ করার জন্যে ছুটে বেড়াচ্ছেন।