তালতলীতে ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ী বিশ^স্ত পানিবন্দি ত্রিশ পরিবার
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ উপজেলার শতাধিক বসতঘর সম্পূর্ণ ওপাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ী আংশিক বিধ্বস্ত হয়েছে। ভেরীবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে পানিবন্দী হয়ে পরেছেত্রিশটি পরিবার। ঘাটে বাঁধা অবস্থায় ৫টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দশটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থহয়েছে।জানাগেছে, ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ তান্ডবে উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো পঁচাকোড়ালিয়া ছালিহিয়া দাখিল মাদ্রাসা, ছোটবগী চন্দনতলা দাখিল মাদ্রাসা,কড়ইবাড়িয়া দারুসসুন্নত দাখিল মাদ্রাসা ও ছোট ভাইজোড়া ছালেহিয়া আলিম মাদ্রাসা এবং আলির বন্দর এএমমাধ্যমিক বিদ্যালয়, নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়, কড়ইবাড়িয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, বতীপাড়ানি¤œ মাধ্যমিক বিদ্যালয়, কবিরাজপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নি¤œ মাধ্যমিকবিদ্যালয় ও তালতলী সরকারী কলেজ। ঝড়ের কবলে পড়ে ঘাটে বাঁধা অবস্থায় তেতুলবাড়ীয়া ও সকিনা এলাকার ৫টি মাছধরার ট্রলার পায়রা নদীর সাগর মোহনায় ডুবে গেছে। উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া এলাকায়ভেরীবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় ত্রিশটি পরিবার পানিবন্দী হয়ে পরেছে।এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ন ও পাঁচ শতাধিক আংশিক বিধ্বস্থ হয়েছে ওহাজার হাজার গাছপালা উপড়ে গেছে।নিশানবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম মাতুব্বর বলেন, তেতুলবাড়িয়ায় ভেরীবাধ ভেঙ্গেআমিসহ এ এলাকার ত্রিশটি পরিবার পানি বন্দি হয়ে পড়েছি।
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজি মুঠোফোনে বলেন, আমার ইউনিয়নে ভেরীবাঁধ ভেঙ্গে ৩০টিপরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ও ঘাটে বাঁধা অবস্থায় জেলেদের পাঁচটি মাছ ধরার ট্রলার ঢুবে গেছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ জয়ালভাঙ্গা ওতেতুলবাড়িয়া এলাকায় ভেরীবাঁধ ভেঙ্গে কিছু মানুষ পানি বন্দি হয়েছে। বেশকিছু মানুষের ঘরবাড়ী আংশিকক্ষতিসহ ভেসে গেছে অনেক মাছের ঘের। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্বক সাহায্যসহযোগিতা করা হবে।