হিজলায় বাগদা চিংড়ি রেনুর ট্রলারের ধাক্কায় এক যুবকের মৃত্যু।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন এর নাছকাঠি বাজার সংলগ্ন মেঘনা নদীতে ২১ মে রাত আনুমানিক ১২ টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের রমিজুল হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার ট্রলারযোগে আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে বাগদা চিংড়ি রেনু পোনা বহনকারী টলার উপরে উঠিয়ে দিলে ট্রলার উল্টে পড়ে ট্রলারে থাকা একজন উঠতে পারলেও
রাসেল নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ঘন্টা পরে ভেসে উঠে রাসেলের মৃতদেহ।নিহত রাসেলের স্বজনদের সাথে যোগাযোগ করলে জানা যায় ঘটনাস্থলে লাশ ভেসে উঠার পর পার্শ্ববর্তী উপজেলা গোসাইরহাট থানায় লাশ নিয়ে যাওয়া হয়।এক ব্যাক্তি জানান যে দীর্ঘদিন যাবৎ এই নদী দিয়ে বাগদা চিংড়ির রেণু পোনা বহনকারী একটি ট্রলার নিয়মিত ওঠানামা করে,তিনি আরো বলেন বাগদা চিংড়ি বহনকারী টলারে চারজন মিলে এই মাছগুলো পাচার করেন যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।৪ জন ব্যবসায়ীর ভিতর একজনের নাম জসিম সরদার,তার বাড়ি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে পূর্ব কান্দি,জসিম সরদারের কাছে বিষয়টি জানার জন্য ফোন করার পর তিনি ফোন রিসিভ করেননি।