উপড়ে পড়েছে গাছপালা, ভেরীবাধ ভেঙ্গে তলিয়ে গেছে ১০টি গ্রাম - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

উপড়ে পড়েছে গাছপালা, ভেরীবাধ ভেঙ্গে তলিয়ে গেছে ১০টি গ্রাম


আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘আম্ফানের’ তন্ডবে বরগুনার আমতলীতে সহাস্ধসঢ়;্রাধিক ঘরবাড়ি বিধ্বস্তহয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বেশ কয়েকটি স্থানে ভেরীবাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে দুটি ইউনিয়নের১০টি গ্রাম। পানিতে মাছের ঘের ভেসে গেছে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা।গতকাল বুধবার (২০ মে) বাংলাদেশেরউপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নেএসব ক্ষয়ক্ষতি হয়। এরমধ্যে গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া ও হিন্দুপাড়ার পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তহয়েছে। অনেক ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। পানির তোরে ৪৩/২-এফপোল্ডারের কালীবাড়ী এলাকায় ভেরীবাঁধ ভেঙ্গে তিনটি গ্রাম প্লাবিতহয়েছে। ভেসে গেছে দুটি মাছের ঘের।

সম্পর্ন বিধ্বস্থ হয়েছে গোজখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনসেট ভবন। আঠারোগাছিয়াইউনিয়নের ৪৩/১এ শাখারিয়া, গোডাঙ্গা ¯øুইজের সংন্নিকটে ও ৫৪/বি পশ্চিম গাজীপুর এলাকায় পানির চাপেভেরীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ৭টি গ্রাম। উপড়ে পড়েছে গাছপালা ও আংশিক বিধ্বস্থ হয়েছে বেশ কিছুঘরবাড়ী। কুকুয়া ইউনিয়নে একটি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে গেছে, বেশ কিছু ঘরবাড়ীর ক্ষতি সাধিত হয়েছে ওগাছপালা উপড়ে পড়েছে। সদর ইউনিয়নে গাছপালাসহ শতাধিক ঘরবাড়ী, ২৫টি মাছের ঘের পানিতে ভেসে গেছে ওউত্তর পশ্চিম কালামিয়া দাখিল মাদ্রাসা ভবটির টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। চাওড়া ইউনিয়নেরবৈঠাকাটাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছপালা উপড়ে পড়েছে। শতাধিক ঘরবাড়ীর আংশিক ক্ষতি হয়েছে।ভেরীবাঁধের বাহিরে বসবাসরতদের বসতঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। হলদিয়াইউনিয়নের বিভিন্নস্থানে বেশ কিছু কাঁচা ঘরবাড়ী ব্যাপক ক্ষতি হয়েছে ও গাছপালা উপড়ে পড়েছে। ইউনিয়নেরছোনাউঠা গ্রামের মো. মিজানুর রহমান গাছের নিচে পড়ে গুরুতর আহত হয়েছে তার একটি হাত ভেঙ্গে গেছে।আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী, পশুরবুনিয়া ও পৌরসভার ৫টি ওয়ার্ডের ভেরীবাঁধের বাহিরে পায়রা নদীরতীরে বসবাসরত পরিবারগুলোর বসতঘর পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া বলেন, আমার ইউনিয়নেসবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ভেরীবাঁধের বাহিরে বসবাসরত নাইয়াপাড়া ও হিন্দু পাড়ার বাসিন্ধাদের। তাদেরপ্রায় সহা¯্রাাধিক কাঁচা ঘরবাড়ী পানিতে তলিয়ে বিধ্বস্ত হয়েছে। একটি স্কুল ভবন ও ভেরীবাঁধ ভেঙ্গে তিনটিগ্রাম প্লাবিত হয়েছে।

আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ বলেন, আমার ইউনিয়নের পানির চাপে তিনটিস্পটে ভেরীবাঁধ ভেঙ্গে ৭টি গ্রামের লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে।সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আমার ইউনিয়নের ২৫টি মাছের ঘের পানিতেতলিয়ে ভেসে গেছে। একটি মাদ্রাসার টিনের চালা সম্পূর্ণ উড়ে গেছে ও বেশ কিছু বাড়ীঘরের আংশিক ক্ষতিহয়েছে।পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পৌরসভার ১, ৪, ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের ওয়াবদা ভেরীবাঁধের বাহিরে পায়রা নদীর তীরেবসবাসরত পরিবারগুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ঘরবাড়ী পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, ঘূর্ণিঝড় ‘আম্ফানের’ তন্ডবে বরগুনার আমতলীতেতীব্র বাতাসে সহাস্ধসঢ়;্রাধিকের অধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়িয়ে নিয়ে গেছে ঘরের টিনেরচালা। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। বেশ কয়েকটি মাছের ঘের পানিতে ভেসে গেছে। বেশ কয়েক স্থানেভেরীবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢোকার সংবাদ পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথেকথা হয়েছে তিনি দ্রæত বাঁধগুলো মেরামত করে দিবেন। আর ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে দ্রæত সহায়তাপ্রদান করা হবে।

Top