ঘূর্ণিঝড় আম্পানের কারণে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির অবণতি ঘটছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির অবণতি ঘটছে।


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্পানের কারণে ধীরে ধীরে আবহাওয়া পরিস্থিতির অবণতি ঘটছে। এরইমধ্যে সম্ভাব্য বিপদ এড়াতে পুরো বরিশাল জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সার্বিক নির্দেশনায় ও তৎপরতায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল প্রকার ক্ষয়ক্ষতি রোধে এরইমধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

তবে চলমান করোনা ভাইরাসের প্রভাবকে মাথায় রেখে এবার জেলা প্রশাসনের নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় ১০টি উপজেলায় নতুন ৭৫৫টি আশ্রয়কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১ টি আশ্রয় কেন্দ্রে এরইমধ্যে প্রায় ১ লাখ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।পাশাপাশি ২ হাজার ৪৯৯ টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পানি সরবরাহসহ শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Top