কৃষকের পাকাধান কেটে দিলেন তালতলী উপজেলা ছাত্রলীগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কৃষকের পাকাধান কেটে দিলেন তালতলী উপজেলা ছাত্রলীগ


মোঃরফিকুল,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃকৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।তারই ধারাবাহিকতায় এবার কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল তালতলী উপজেলা ছাত্রলীগকরোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে বড়বগী ইউনিয়নের কৃষক আঃসালামের ২ একর জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। তবে তালতলী উপজেলা ছাত্রলীগেরসাধারণ সম্পাদক এইচ.এম মিনহাজুল আবেদীন মিঠু ও সাংগঠনিক সম্পাদক মোঃআরিফ হোসেনের নেতৃত্বে ধান কেটে দিতে এগিয়ে আসে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯মে) সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আঃ সালামের ২ একর জমির পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন।
ধান কাটা কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর সিকদার জয়, সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খান মনির,ছাত্রলীগ নেতা কাওছার হোসেন জিহাদ, নিশানবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রিন্স, উপজেলা ছাত্রলীগ নেতা ইন্দ্রজীৎ, দেবাশীষ, মুছা গাজী, ইমরান তাহির এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।কৃষক আঃ সালাম বলেন, এই মহামারী করোনার কারনে কোন শ্রমিক পাওয়া যায় না, আমি কোন উপায় না পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু ভাইকে জানালে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমার ২একর জমির ধান কেটে দিয়েছে। এই মুহুর্তে আমার জমির ধান কাটতে না পারলে আর্থিক লোকসানে পড়তে হতো।উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় আমরা তালতলী উপজেলা ছাত্রলীগ কৃষক আঃ সালামের পাশে।

Top