সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


আলোকিত বার্তা:বরিশালে ৪৬ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে নৌপুলিশমঙ্গলবার (১৯ মে) সকালে কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুরের চরে আনুমানিক ১৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন- নৌপুলিশের বরিশালে অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন, পুলিশ পরিদর্শক শামসুর রহমান, বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল্লাহ আল মামুন,জানান,করোনায় লকডাউন নিশ্চিতকরণ ও নদীতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ নিশ্চিতকরণের দায়িত্ব পালন করছে নৌ পুলিশের সদস্যরা।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার নৌপথের বিভিন্ন প্রবেশপথে নিয়মিত টহলের পাশাপাশি প্রবেশপথগুলোর মুখে লঞ্চে ভাসমান অবস্থায় থেকে দায়িত্ব পালন করছে নৌপুলিশের সদস্যরা। এসময় স্বাস্থ্যবিধি ও করোনা সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা পালনের পাশাপাশি নিয়মিত কার্যক্রম ও অভিযান অব্যাহত রাখে নৌপুলিশ।ধারাবাহিকতায় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর মোহনায় পরিদর্শক শামসুর রহমানের নেতৃত্বে এমভি সম্পা নামক লঞ্চে দায়িত্বপালনকারী সদস্যরা গত ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৬ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যা মঙ্গলবার পুড়িয়ে ধ্বংস করা হয়।

Top