আমতলীতে ২৫ জন দিন মজুরকে খাদ্য সহায়তা প্রদান।
মো.মুবদী সরোয়ার সওম:বরগুনার আমতলী উপজেলায় মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ২৫ জন দিনমজুরকে মাননীয়প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে ।মঙ্গলবার সকালে আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে ২৫ জনদিনমজুরকে ১০ কেজি চাল,৩ কেজি আলু ১ লিটার তেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরাপারভীন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন,মঙ্গলবার সকালে মহামারী করোনায়কর্মহীন অতিদরিদ্র ২৫ জন দিনমজুরকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার খাদ্য সামগ্রী ১০ কেজি চাল,৩ কেজি আলু ১ লিটার তেলপ্রদান করা হয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহীম্যাজিষ্ট্রেট এসএমএন জামীউল হিকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।