মির্জাগঞ্জে দরিদ্র ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গী বিতরন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা গ্রামেগরীব,অসহায়,দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকাল চারটায় মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়াইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ নাসির সিকদারের ব্যক্তিগতউদ্যোগে ১৮০ জনের মাঝে নিজ বাড়ি মহিষকাটাতে সামাজিক দুরত্ববজায় রেখে এ শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণকালে এখানে উপস্থিতছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ ফারুকখান,ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহমাসুম,মোঃ বশির উদ্দিন বারেক ও সুলতান মাহমুদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।এসময় ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ নাসির সিকদারবলেন,‘করোনার প্রভাবে আপাদকালিন সময়ে গরীব,অসহায় মানুষকে আমারব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু ঈদবস্ত্র প্রদান করেছি। তাদের জন্যআমাদের এগিয়ে আসা উচিত।