চার পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চার পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।


আলোকিত বার্তা:চার পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় অদ্যবধি ৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত জানায়।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নতুন করোনায় আক্রান্তদের মধ্যে বরিশাল নগরর চাঁদমারি এলাকার ৩৫ বছরের এক নারী ও কাজীপাড়া এলাকায় ৫৫ বছরের এক ব্যক্তি, বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ২৮ বছরের এক যুবক ও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় ৬০ বছরের এক ব্যক্তি রয়েছেন।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারজন সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে গত মঙ্গলবার থেকে ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ও তাদের পরিবারের মিলিয়ে মোট ১৫ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চারজন পুলিশ সদস্যের মধ্যে বরিশাল কোতোয়ালি মডেল থানার একজন এসআই, দুইজন এএসআই এবং একজন উপ-পুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ের কনস্টেবল রয়েছেন। যাদের পুলিশ হাসাপাতালে নিয়মানুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে,সোমবার (১৮ মে) বরিশাল জেলায় নতুন করে কোনো ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়নি।তবে আরোগ্য লাভ করা একজনসহ এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Top