শেখ হাসিনা আছে বলেই ক্ষুধামুক্ত ও উন্নয়নের বাংলাদেশ-পঙ্কজ নাথ এমপি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেখ হাসিনা আছে বলেই ক্ষুধামুক্ত ও উন্নয়নের বাংলাদেশ-পঙ্কজ নাথ এমপি।


হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়েছে।স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স পরিবার নির্মম ভাবে হত্যা করে। তখন শেখ হাসিনা জার্মানী থাকার করনে প্রানে বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামীলীগের হাল ধরেন। তার পরেও ঘাতকরা বার বার শেখ হাসিনাতে হত্যার চেষ্টা করে, তখনো আল্লাহ রহমাতের চাঁদর বিছিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে বলেই আজ সাধারন মানুষ ভালো আছে।আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে ৫৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও ১০০ জনের মাঝে শিশু খাদ্য বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।১৭ মে রবিবার বিকাল ৫ টার দিকে হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহাম্মেদ, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহাম্মেদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Top