বরিশালের বিভিন্নস্থানে ক্ষেতে থাকা পাকা বোরো ধান কেটে ঘরে তোলার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার আগেই বরিশালের বিভিন্নস্থানে ক্ষেতে থাকা পাকা বোরো ধান কেটে ঘরে তোলার নির্দেশ দিয়েছে প্রশাসন।রোবাবর (১৭ মে) বিকেলে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এই সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা এবং বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায় পর্যন্ত মাইকিং করে জনগণকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা এই নির্দেশনা বাস্তবায়ন করবেন।
সভায় ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার আগেই দুর্যোগ প্রবণ সব এলাকার মানুষকে নিরাপদে জেলার ৩১৪টি বিষেশায়িত সাইক্লোন শেল্টার সেন্টার এবং ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে বলা হয়েছে।করোনার কারণে প্রতিটি সাইক্লোন শেল্টারে শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি রক্ষার জন্য সভায় সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। সাইক্লোন শেল্টার সেন্টারগুলো টয়লেট-বাথরুমসহ ব্যবহার উপযোগী করা, বিদ্যুৎ না থাকাকালীন আলোর ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত ত্রাণসহ শিশু খাদ্যের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।করোনার কারণে বর্তমানে প্রচুর ত্রাণ মজুদ রয়েছে বলেও আশ্বস্ত করা হয় সভায়। এদিকে সাইক্লোন শেল্টারে আশ্রয়গ্রহণকালীন জনগণের সম্পদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজর দিতে বলা হয়।এরআগে, শনিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে অপর জরুরি সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আম্পান মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বেশ কিছু সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্তগুলো হলো, সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা নেওয়া, জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা, মাঠে থাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার ব্যবস্থাকরণ করতে কৃষককে পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে তাদের ধান কাটতে সহযোগিতা করা, প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করা, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুত রাখা।