বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীদের মধ্যে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীদের মধ্যে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের (কোভিড-১৯) দুর্যোগ মোকাবিলায় বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীদের মধ্যে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।রোববার (১৭ মে) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম এ অর্থ সহায়তা বিতরণ করেন।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের আয়োজনে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের দিকনির্দেশনায় প্রতিবন্ধীদের এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কর্মকর্তাসহ আরও অনেকে।

Top