বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:বরিশালে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম মাইক্রোবাস চালক সাদ্দাম শেখ ও তার সহকারী হান্নানকে এ জরিমানা করেন। উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, বরিশাল থেকে মাওয়া রুটে যাত্রী পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঢাকা থেকে একটি মাইক্রোবাস পুলিশকে ভুল বুঝিয়ে যাত্রীসহ বরিশালে প্রবেশ করে। পরে নথুল্লাবাদ শেরে বাংলা সড়ক প্রথম গলির মধ্যে যাত্রী নামানোর সময় পুলিশ মাইক্রোবাস চালক সাদ্দাম শেখ ও তার সহকারী হান্নানকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীমের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বরিশালে প্রবেশ এবং বের হতে পারবেন না। করোনার সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা চলমান থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী যথোপযুক্ত কারণ ছাড়া কোন ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top