বরিশাল জেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল জেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।


আলোকিত বার্তা:বরিশাল জেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৮ জন।রোববার (১৭ মে) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আক্রান্তের মধ্যে নগরের সাগরদি, নাজির মহল্লা ও গোড়াচাঁদ দাস রোড এলাকার একজন করে মোট তিনজন রয়েছেন। এছাড়া উজিরপুর উপজেলায় দুইজন, বানারীপাড়া ও মুলাদী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে স্থানীয় আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনও রয়েছেন।বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আক্রান্ত ৭ ব্যক্তির অবস্থান অনুযায়ী জায়গাগুলো লকডাউন করা হয়েছে।

Top