আমতলীতে অস্ট্রোলিয়া প্রবাসীর উদ্যোগে ১০০ জন অসহায় কর্মহীনকে খাদ্য সামগ্রী প্রদান
মো.মুবদী সরোয়ার ফোরকান সওম আমতলী (বরগুনা): : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সন্তানমো. আশশাকুর মিয়ার উদ্যোগে ১০০জন কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করাহয়েছে। হলদিয়া গ্রামের মরহুম ইউনুস আলী মিয়া রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিংমাঠে সোমবার বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হলদিয়াইউনিয়নের হলদিয়া গ্রামের ১০০ জন কর্মহীন, অসহায় পরিবারের মধ্যে বিতরন করা খাদ্যসামগ্রীর মধ্যেরয়েছে চাল ১০ কেজি , ৩ কেজি ছোলা, ২ কেজি ডাল ২ লিটার তেল, আলু ২ কেজি লবন ১ কেজি ও১টি সাবান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে বিতরন করেন আমতলী উপজেলানির্বাহী অফিসার মনিরা পারভীন, ও অস্ট্রেলিয়া প্রবাসী মো. আশশাকুর মিয়া ।