বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে মাইকিং করা হচ্ছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে মাইকিং করা হচ্ছে।


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় জনসাধারণকে সতর্ক করতে ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) পক্ষ থেকে বরিশালসহ উপকূলীয় জেলাগুলোতে মাইকিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি সদস্যদের।সোমবার (১৮ মে) সকাল থেকে এ মাইকিং শুরু করা হয়।সিপিপি’র উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, ঘূর্ণিঝড়ে যে কোনো ধরনের সহায়তার জন্য বরিশাল জেলায় ৬ হাজার ১৫০ জন, বরিশাল বিভাগে ২৫ হাজার ৫ জন ও উপকূলীয় এলাকার ১৩ জেলায় ৫৫ হাজার ২৬০ জন সিপিসি কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। মাইকিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাংকেতিক পতাকাও উত্তোলন করা হয়েছে।

করোনাকালের এ সাইক্লোন মোকাবিলায় বিশেষ প্রস্তুতির কথা জানিয়ে আব্দুর রশীদ আরও বলেন, করোনার সংক্রমণ এড়াতে শেল্টার সেন্টারগুলোতেও সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। তা বজায় রাখতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।‘এরই মাঝে বরিশালে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক প্রস্তুতি সভা করেছে। বরিশাল জেলায় ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।সোমবার দুপুর দেড়টা পর্যন্ত বরিশালে ঘূর্ণিঝড় আম্পানের কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। যদিও গত দু’দিন ধরে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রোদের তীব্রতাও রয়েছে।

Top