আমতলীর ৮ হাজার ৪ শ ৪৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নগদ সহায়তা
মো.মুবদী সরোয়ার ফোরকান সওম আমতলী (বরগুনা):সরকারের পক্ষ থেকে ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থসহায়তা দেয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ সহায়তা পাবে বরগুনা জেলার আমতলী উপজেলার ৮হাজার ৪ শ ৪৫ পরিবার। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, উপজেলার ৮ হাজার ৪শ ৪৫টি পরিবার এসুবিধা পাবেন। ১৪ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবনগণভবন থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে মোবাইলে টাকা পাঠিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন-এই দুই মাস দেশের ৫০ লাখ পরিবার ২ হজার ৫০০ করে টাকা পাবে।বিকাশ, নগদ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে টাকা পৌঁছে যাবে।ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সহায়তার এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনাখরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদের আগে পৌঁছে দেয়া হবে। উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
আর পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে।তালিকায়রিকশাচালক,ভ্যানচালক,দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্নব্যবসায় কমরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, এ উপজেলার ০৭ টি ইউনিয়ন ০১টি পৌরসভার বিভিন্ন শ্রেনীপেশার ৮ হাজার ৪শ ৪৫টি পরিবার এসুবিধা পাবেন। বিশেষ নজরদারী নিখুত ভাবে যাচাই বাছাই করে নামের তালিকা চূড়ান্তকরা হয়েছে । যথা সম্ভব ভুল যেন না হয় । এবং প্রকৃত যারা প্রাপ্য তারা যেন তালিকা থেকে বাদ না পরে সেই দিকে বিশেষ নজররাখা হয়েছে। আশা করি নগদ সহায়তা পেলে মানুষের দুর্দশা অনেকাংশ লাগব হবে।