কলা ব্যবসার অন্তরালে ফেন্সিডিল বানিজ্য বরগুনায় ২জন আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কলা ব্যবসার অন্তরালে ফেন্সিডিল বানিজ্য বরগুনায় ২জন আটক


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার শহরের আমতলা রোডে অভিযান চালিয়ে ৮বোতল ফেনসিডিল এবং ৩৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের আমতলা সড়কে কুদ্দুস মাস্টারের বাড়ি থেকে এ মাদক ব্যবসায়িদের আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা কলেজ ব্রাঞ্চ রোডের মণীন্দ্র রায়ের ছেলে সমীর (৩৪)ও ঝিনাইদহ জেলার চাঁদপুর ইউনিয়ন এর বালিয়াডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে সাঈদ (৩৫) কলার ব্যবসার আরৎ দেয়ার জন্য দুই দিন পুর্বে আমতলা সড়কের কুদ্দুস মাস্টারের একটি ঘর ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন রাত একটায় অভিযান চালিয়ে মাদকসহ মাদক এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকাসহ তাদেরকে আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। সমীরের নামে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে । বরগুনার বিভিন্ন জায়গায় মাদক চালান করেন সমীর। বরগুনায় কোন মাদক, জুয়া ও চাঁদাবাজদের কোন জায়গা হবে না। এখনো সময় আছে সবই ভালো হয়ে যান।

Top