সাড়ে ৩৬ লাখ টাকা জরিমানা বরিশালে ২৫৫ মোবাইল কোর্টে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সাড়ে ৩৬ লাখ টাকা জরিমানা বরিশালে ২৫৫ মোবাইল কোর্টে


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল জেলা জুড়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে প্রশাসন।শনিবার (১৬ মে) জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়,মার্চ মাসে দেশে করোনা পরিস্থিতির সূত্রপাত হওয়া থেকে শুরু করে ১৬ মে পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন।

সূত্র জানায়,গত দেড় মাসেরও অধিক সময়ে মোট ২৫৫টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এসব অভিযানে মোট ৪শ’ ব্যক্তি ও ৪৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসবে মোট ৩৬ লাখ ৪৯ হাজার ৪৫০ টাকা জরিমানা ও ৪৭ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে বলেও জানানো হয়।

Top