শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দঁড়াবে। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দঁড়াবে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দঁড়াবে।শনিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া প্রাইমারী স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।শ্রমজীবি মানুষদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট খুব শীঘ্রই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, এই সঙ্কটকালে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মানুষও না খেয়ে কষ্ট পাবে না। এর প্রমাণ আজকের এই খাদ্য সহায়তা কর্মসূচি।দেশের দুই কোটি কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান একটি মানবিক কর্মসুচি উল্লেখ করে নাসিম বলেন, ঈদের আগেই সবাইকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। একজন মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই এমন কর্মসূচি গ্রহণ সম্ভব।ভিডিও বার্তায় তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

Top