র‌্যাব-৮ এর অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে জেএমবি সদস্য আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

র‌্যাব-৮ এর অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে জেএমবি সদস্য আটক


আলোকিত বার্তা:র‌্যাব-৮ এর অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে মো.বাদল(৩৫)নামে জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করা হয়েছে।শনিবার(১৬ মে) তাকে আটক করা হয়।বাদল বরগুনা সদরের নলী চরকগাছিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। পাশাপাশি তিনি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে গোপন বৈঠক, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও র‌্যাবকে তথ্য দিয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আটক অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Top