সরকারি নিষেধাজ্ঞা’কে দেখাচ্ছে বৃদ্বাঙ্গুলি মোবাইল কোর্ট করলেও ! কমছেনা জনসমাগম
♦ জমজমাট দর্জির দোকান♦ ঈদ উপলক্ষে খোলা হচ্ছে বস্ত্রালয়♦ কাচা বাজার/মাছ বাজার/সেলুনগুলোতে সমাগম♦ ব্যাংকে বিভিন্ন ভাতা নিতে ও লেনদেন করতে উপচেপড়া ভীড়
রেদওয়ান শাওন:প্রবাদ আছে বাঙ্গালি জাতে মাতাল তালে ঠিক। আমাদের দেশে করোনা ভাইরাস বর্তমানে মহামারি আকারে বিস্তার করতেছে, আর এই ভাইরাস এতোটা বিপদজনক এবং ভাইরাসটি মানবদেহে প্রবেশ করলে মৃত্যু খুবই সন্নিকটে, তা যেনেও বরিশালের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ব্যাপক জনসমাগম। এই মহামারি সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে আবারও নির্দেশনা দেয়া হয়েছে। মানুষ-জনকে বাড়িঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এমনকি সারা বাংলাদেশ তথা বরিশালের সব জায়গায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদফতরের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেও কিছুতেই ঠেকানো যাচ্ছেনা মানুষের উপচেপড়া ভীড়/জনসমাগম। দেখাগেছে বরিশাল সদর উপজেলার অনেক বাস স্টান্ড, পাড়া-মহল্লা এবং হাঁট-বাজারগুলোতে মানুষে সয়লাব হয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বসছে সাপ্তাহিক হাট-বাজার। এছাড়াও বিকেল হলেই গ্রামীন হাট বাজারে বাড়ছে (মানুষের ভীড়) জন-সমাগম। যেখানে বজায় থাকছেনা সামাজিক দূরত্ব। ফলে বর্তমান সরকারের করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বরিশালের সব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা বিস্তার রোধের কমিটি অকার্যকর হয়ে আছে এমন অভিযোগ সচেতন মহলের। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সাহেবেরহাটে জমজমাট দর্জিপাড়া, বস্ত্রবিতান/বস্ত্রালয়, কসমেটিক্সের দোকান, মাছের বাজার, কাচা বাজার, চুল-দাড়ি ছাটানো সেলুন, পানের বাজার খোলা। যেখানে শতো শতো মানুষের সমাগম দেখা গেছে। এদিকে সাহেবেরহাট শাখা সোনালী ব্যাংকেও দেখাগেছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, চেক দিয়ে টাকা উত্তোলন প্রত্যাশী’রা সামাজিক দুরত্ব না মেনে জনসমাগম করছেন। কৌতুহলের বিষয় হলো মাস্ক না পড়েই অনেকে টাকা তুলতে আসছেন। এক পথচারী নাম প্রকাশ না করা শর্তে বলেন, সাহেবেরহাটে মুন্সি বস্ত্রালয়কে ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে গতো বৃৃহস্পতিবার ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তা দেখেও কোনো ব্যাবসায়ী দোকান বন্ধ কিংবা দুরত্ব বজায় না রেখে বেচাকেনা করছেন। আমি মনে করি প্রতিদিনই মোবাইল কোর্ট অব্যাহত রাখা উচিৎ। এদিকে বন্দর থানা পুলিশের কড়া হুশিয়ারি, বাজার মনিটরিং এবং বার-বার মাইকিং করে সচেতন করা-কে কোনো ভাবেই মানছেনা (জন-সাধারন) তারা। দেখাগেছে লাহারহাট, সাহেবেরহাট, নেহালগঞ্জ, চন্দ্রমোহন, টুমচর, চরমোনাই’র বিশ্বাসের হাট, রাজারচর, নোমর হাট, বুখাইনগর, চরকাউয়া, দুর্গাপুর, তালুকদারহাট, মৌলভিরহাটসহ প্রায় সব বাজারগুলোতেই বিকেল-সন্ধা পর্যন্ত অনেক দোকানেই গোপনে চা বিক্রি করতে দেখা গেছে- যেখানে রয়েছে শতো শতো মানুষের সমাগম। এদিকে সুশিল সমাজের অনেকেই বলেন, বরিশালের পূর্বপাড় চরকাউয়ায় প্রকাশ্যেই চা বিক্রি করছেন অনেক দোকানদার। যেখানে লোকজনের ব্যাপক সমাগম ছিলো এমনকি বসেছে জমজমাট মাছের হাটও। অনেক জায়গায় খাদ্যপন্য উৎপাদনকারি প্রতিষ্ঠান (বেকারি), এমনকি ইট ভাটার মালিক’রাও তাদের ভাটার কার্যক্রম চালু রেখেছেন। প্রতিনিয়তই প্রায় অর্ধ-শতাধিক শ্রমিক ভাটায় জড়ো হয়ে ট্রলার কিংবা ট্রলিতে ইট লোড-আনলোড করছেন। অবিশ্বাস্য হলেও ১টি বিষয় সত্য, কারো মুখে মাস্ক পড়তে দেখা যায়নি। গোপন সুুুুত্র বলছে, স্থানীয় আওয়ামী লীগ, প্রভাবশালি মহল, বাজার কমিটি এমনকি বিভিন্ন নেতাকর্মীদের নিয়ন্ত্রিত হাঁট-বাজারগুলো চালু থাকায় করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখা তো দুরের কথা সরকারের মহৎ উদ্যোগকে ভেস্তে নিতে বসেছে। অপরদিকে জেলায় লকডাউন চলমান থাকায় থেমে গেছে নিম্ন আয়ের মানুষের জীবনের চাকা। নিত্য দিনের মতো শ্রম বিক্রী করতে না পারায় পরিবার পরিজন নিয়ে খেটে খাওয়া মানুষেরা রান্নার চুলা জ্বালাতে যখন হিমশিম খাচ্ছে। ঠিক তখনই চাল, ডাল, তেল, আলু, লবন, পেঁয়াজ, সাবান সম্মিলিত প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার ঘোষনা এসব মানুষের জীবনে নতুন আলোর সঞ্চার করেছে। এদিকে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ঠ জনপ্রতিনিধিদের বিরুদ্বে। কিছু সংখ্যক খেটে খাওয়া-দিনমজুর, মধ্যবিত্তসহ অনেকেই বলছেন যারা সরকারের সহায়তা (ত্রান) পাচ্ছে বর্তমান মেম্বর’রা তাদেরকেই বারবার ত্রান দিচ্ছে। আর আমাদের জন্য কেউ সহায়তার হাত বাড়ায় না। আমাদেরও তো পেটে ক্ষুদা আছে, এমনকি বর্তমানে আমাদের সংসার টিকিয়ে রাখতে সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তা পাওয়া খুবই দরকার। সরকারের এ খাদ্য সহায়তা অপ্রতুল হলেও ক্ষুধার্ত মানুষ গুলোর আক্ষেপ নেই, কিন্তু জনপ্রতিনিধিরা করছেন স্বজনপ্রিতি। এদিকে মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তার প্যাকেজ নিয়ে ক্ষুধার্ত মানুষগুলোকে দাড় করিয়ে এক শ্রেনীর ফটোশেসনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতার পক্ষে ত্রান বিতরনের প্রচার চালাচ্ছে। বিভিন্ন সংগঠনের নামে যৎসামান্য খাদ্য সহায়তা নিয়ে প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছে এক শ্রেনীর মানুষ। ফেসবুক খুললেই ক্ষুধার্ত মানুষদের সাথে নেতার অনুসারীদের ছবি দেখা যাচ্ছে। একটি খাদ্য প্যাকেজ বিতরন করতে দেখা যাচ্ছে ১০-১৫ জন ক্যামেরার সামনে দারাচ্ছে। ইচ্ছের বিরুদ্ধে অপ্রতুল খাদ্য সহায়তা নিয়ে ফটোশেসনকারীদের দৌরাত্ম নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন এসব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ফোন ব্যাস্ত পাওয়া যায়।