বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ১০৫ জন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১১ হাজার ৮৬৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১ হাজার ১৩৭ জনকে, আর এর মধ্যে ৯ হাজার ২৯০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭২৯ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৬৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ২৩১ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল ও পিরোজপুর ব্যতীত ৪ জেলায় ১২০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র ঝালকাঠি জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে কোন জেলায় কাউকে ছাড়পত্র দেয়া হয়নিএর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬৮ জন এবং এরইমধ্যে ২১৮ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭৩ জন, পটুয়াখালীতে ৩২, ভোলায় ১৬, পিরোজপুরে ৩৪, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ১০৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিতে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে মোট ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Top