ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে।


আলোকিত বার্তা:সারাদেশের মতো বরিশালেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দুইদিনে ১৭৪ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।এতে জামিন পেয়েছেন ১৪৫ আসামি।আদালত সূত্র জানায়,বরিশাল জেলা ও দায়রা জজ,বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ভার্চ্যুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়।জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. জাকির বাংলানিউজকে জানান, জেলা ও দায়রা জজ আদালতে দুইদিনে ৪৬ মামলার শুনানি হয়। এর মধ্যে ৫৬ আসামিকে জামিন দেওয়া হয়েছে।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল জানান, রিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করেন। তিনি দুইদিনে ৭৫ মামলার শুনানি করেন এবং ৪২ আসামিকে জামিন দেন।চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন জমা দেন। গত ১৩ মে বুধবার ৬৭ টি জামিন আবেদন জমা হয়। ওই দিন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে ২১ আসামিকে জামিন দেন সংশ্লিষ্ট বিচারকরা। বৃহস্পতিবার ৩৫ টি জামিন আবেদন নিস্পত্তি করা হয়। এদিন ২৬ আসামিকে জামিন দেন বিচারকরা।

Top