অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।


আলোকিত বার্তা:বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।শুক্রবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।আটক মো. আল আমীন সবুজ (২৫) বরগুনা সদরের কালিবাড়ী কড়ইতলা এলাকার মো. আ. খবিরের ছেলে।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মো. আল আমীন সবুজকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া সবুজ জেএমবির সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বাড়াতে ২০১১ সাল থেকে অন্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছেন। আটক মো. আল আমীন সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top