মোটরসাইকেলচাপায় এক জন নিহত হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মোটরসাইকেলচাপায় এক জন নিহত হয়েছে


আলোকিত বার্তা:বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে মোটরসাইকেলচাপায় আব্দুস ছত্তার হাওলাদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন।শুক্রবার (১৫ মে) দুপুরে নগরের টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে। ছত্তার বরিশাল নগরের নবগ্রাম রোডের সরদারপাড়ার বাসিন্দা।নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, দুপুরে নগরের টিটিসির সামনের সড়ক পার হচ্ছিলেন তার বাবা। এসময় একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফেরদৌস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।কোতোয়ালি মডেল থানার (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Top