বামরাইল এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নাসির সরদার এক যুবক নিহত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বামরাইল এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নাসির সরদার এক যুবক নিহত


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নাসির সরদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (১৬ মে) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির সরদার মাদারীপুর জেলার ডাসার এলাকার আব্দুর রব সরদারের ছেলে।পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে দুইজন নারী আরোহী নিয়ে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন নাসির। পথে বামরাইল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসির নিহত হন। এসময় গুরুতর আহত হন ওই দুই নারী আরোহী।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ করে। পাশাপাশি আহত ওই দুই নারীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

Top