৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও ১১ ক্রেতাকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও ১১ ক্রেতাকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা


আলোকিত বার্তা:বরিশালে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও ১১ ক্রেতাকে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক চারটি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।এসময় ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনার পাশাপাশি শারীরিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান ও সচেতনতামূলক মাইকিং করা হয়।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা এলাকায় অভিযান চালায়। এসময় স্ত্রী ও শিশু সন্তানসহ পরিবারের সব সদস্যদের নিয়ে একসঙ্গে ঈদের কেনাকাটা করতে আসার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ানোয় তিনজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চকবাজার এলাকার ৬ দোকান মালিককে স্বাস্থ্যবিধি না মানায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে, নগরের সদর রোড, বগুড়া রোড ও বটতলা মোড়ে অবস্থিত পোশাকের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানকালে সদর রোডের ইজি ফ্যাশন এবং বগুড়া রোডের বিটু ফ্যাশন হাউজে স্ত্রী-সন্তানসহ পরিবারের সব সদস্যদের নিয়ে কেনাকাটায় আসায় তিনজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরের গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর। এসময় অতিরিক্ত ক্রেতা সমাগম ঘটানোয় ৩ দোকান এবং শিশুসহ পরিবারের সব সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসার অপরাধে চারজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া নগরের পুলিশ লাইন, সদর রোড, গির্জা মহল্লা ও নতুন বাজার এলাকায় শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলা মনিটরিং ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের পাঁজজন একসঙ্গে কেনাকাটা করতে আসার অপরাধে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি টিম এবং র‍্যাব-৮ এর একটি টিম।শারীরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

Top