শেবাচিম কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাত ও শুক্রবার (১৫ মে) ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন থেকে আসা এক নারী গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। এরপর গত ১৪ মে দিনগত রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

অপরদিকে বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধ (মুক্তিযোদ্ধা) শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে তাকে ভর্তি করা হয়। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।বরিশাল জেলায় এ পর্যন্ত ২৫ জন নারী ও ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত সাতজন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ৫০ থেকে তার ঊর্ধ্বে ১৩ জন।

Top