দ্বিতীয় দফায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

দ্বিতীয় দফায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে


আলোকিত বার্তা:দ্বিতীয় দফায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এ ধাপে আগামী ২২ থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তি ও কোড নম্বরের জন্য আবেদন করা যাবে।গত ২ থেকে ৫ মে পর্যন্ত প্রথম ধাপে যারা আবেদন করতে পারেননি, তাদের দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ তৈরি করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে, চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। আবেদন করা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণ ও ব্যক্তিগত কোড নম্বর দেয়া হবে।কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিওর আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।এ বিষয়ে জানতে চাইলে অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন,দ্বিতীয় ধাপে শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। যারা প্রথম ধাপে আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেয়া হয়েছে।তিনি বলেন, প্রথম ধাপে যে সব শিক্ষক-কর্মচারী আবেদন করেছেন তারা ঈদের আগে এমপিওভুক্তির সরকারি অংশের বেতন-ভাতা সুবিধা পাবেন। বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল শনিবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে দ্বিতীয় ধাপে যারা আবেদন করবেন ঈদের পরে তাদের বেতন-ভাতা প্রদান করা হবে বলে জানান তিনি।

Top