বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।এরমধ্যে বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তপু (২১) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।তপু চন্দ্রমোহন ইউনিয়নের মক্রম প্রতাপ এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

নিহত তপুর চাচা মো. শাহ আলম জানান, মুরগির খামারে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তপু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শেবাচিম হাসপাতালে দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।অপরদিকে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রফিকুল চরকালেখা গ্রামের নেয়াজ আলীর ছেলে। নিহতের স্বজনদের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, কাজ করতে গিয়ে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top