বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় নগরের এ কে স্কুলের হলরুমে বরিশালের ৪০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম “করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ”-এর পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়কর্মশালা পরিচালনা করেন সমন্বিত উদ্যোগের সমন্বয়কারী ও বাসদ’র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুর রহমান মীরন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সদস্য জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ। কর্মশালায় করোনা ভাইরাস এর উৎপত্তি, ছড়িয়ে পড়ার পদ্ধতিসহ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা থেকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকায় এলাকায় সচেতনতা বিস্তার কার্যক্রম, লকডাউনে বাসায় জরুরি পণ্য বা ঔষধ পৌঁছানো কার্যক্রম, অসুস্থ রোগীকে চিকিৎসা দান, অসুস্থ রোগী পরিবহন কার্যক্রম ও লাশ দাফন কার্যক্রম বিষয়ক স্বেচ্ছাসেবক টিম গঠনের সিদ্ধান্ত হয়।কর্মশালা শেষে এ কে স্কুলের মাঠে পিপিই পরিধান ও এম্বুলেন্সে করোনা রোগী পরিবহন বিষয়ক মহড়া কার্যক্রমের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Top