বরিশালে ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা সংবাদপত্র হকারদের
আলোকিত বার্তা:করোনা পরিস্থিতিতেও দেশের মানুষের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিতে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সংবাদপত্র হকাররা।এরই সূত্রে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর ও জেলা কমিটি।শুক্রবার(১৫ মে)বেলা ১২টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যলয় প্রাঙ্গনে হকার্স ইউনিয়নের সদস্যদের হাতে নগদ অর্থে তুলে দেওয়া হয়।
পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,মহানগর সদস্য জাফর হোসেন,নজরুল ইসলাম,বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর আহ্বায়ক শামিল শাহরুখ তমাল,মিন্টু,রতন চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।