আলোকিত বার্তা:তালতলী কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে শিক্ষা বান্ধব ইউএনও - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আলোকিত বার্তা:তালতলী কিন্ডারগার্টেন শিক্ষকদের পাশে শিক্ষা বান্ধব ইউএনও


মোঃ রফিকুল, তালতলী প্রতিনিধিঃবরগুনার তালতলীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবনযাপন এই শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হলে নোভেলকরোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে শিক্ষকদের মানবিক সহায়তা দিলেন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো.আসাদুজ্জামান।গতকাল বুধবার (১৩মে) দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে থেকে মোট ২৪জন শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

জানা গেছে, প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন রোধে কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে।এতে কর্মহীন হয়ে পড়েছে শিক্ষকরা। কিন্ডারগার্টেন গুলা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের বেতন ও শিক্ষকদের টিউশন বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।এ বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারজনাব মো.আসাদুজ্জামান বলেন,জীবনে কখনও সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজন হয় নি তাদের।লোকলজ্জার ভয়ে মুখ ফুটে ত্রাণ চাইতে পারছে না।এটাও অত্যন্ত দূঃখের বিষয়।তারপর শিক্ষকদের মানবেতর জীবনযাপন এই শিরোনামে নিউজ প্রকাশিত হলে আমার নজরে আসে এবং সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান,মো.মিজানুর রহমান নাদিম ও মল্লিক মো.জামাল এ’র সহযোগীতায় কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবিক সহায়তা প্রদান করি।

Top