ঈদের সময় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

ঈদের সময় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখতে হবে


আলোকিত বার্তা:ঈদের সময় সব ধরনের দূরপাল্লার যানবাহন, লঞ্চ ও ট্রেন বন্ধ রাখার ব্যবস্থা করতে সড়ক পরিবহন মন্ত্রী, রেলপথ মন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই অনুরোধ জানিয়ে বলেন, ঈদের আগে ও পরে জরুরি পণ্য পরিবহন ছাড়া যেন কোনো ধরনের যানবাহন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এ বিষয়টি নিশ্চিত করতে হবে। সামান্যতম আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে করোনা বিপর্যস্ত দেশবাসীকে আরও কঠিন অবস্থায় পড়তে হবে।

নাসিম বলেন, সামনে ঈদ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবারের ঈদ কোনোভাবেই আনন্দ উৎসবের ঈদ নয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সবাইকে ঘরে বসেই ঈদ করতে হবে। কিন্তু আমরা আশঙ্কা করছি, অতি উৎসাহী ব্যক্তিদের আবারও ঈদ যাত্রার নামে গ্রামমুখী বা শহরমুখী মানুষের ঢল নামতে পারে। এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে দেশে করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যদিও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, এবার যার যার জায়গা থেকে ঈদ করতে হবে। সেক্ষেত্রে গণপরিবহন, ট্রেন, লঞ্চ কঠোরভাবে বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। জরুরি পণ্য পরিবহন ছাড়া যেন কোনো পর্যায়ে কোনো যানবাহন দেশে চলতে না পারে।তিনি বলেন, যেখানে দেশে করোনাভাইরাসে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখানে দেশবাসীকে সহায়তা করার লক্ষ্যে আমি বিশ্বাস করি এটুকু ত্যাগ স্বীকার করতে জনগণ প্রস্তুত আছে। আসুন আমরা সবাই এবার যে যেখানে আছি সেখান থেকেই এবারের ঈদ পালন করি।

Top