সুনামগঞ্জের তাহিরপুরে ২ নারী করোনায় আক্রান্ত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাত ৮টায় তাহিরপুরউপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।আক্রান্তদের মধ্যে ২ জনেই নারী। জানা যায়,এই দুই নারী ঢাকা থেকে আসার পর গত ১০ মে তাদেরনমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই সাথে এর আগে করোনায় আক্রান্ত আরেকরোগীর নতুন করে পরীক্ষা করলে আজ আবার তার শরীরে করোনা পজিটিভ আসে।
আক্রান্ত দুই নারীতাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর ও কালিপুর গ্রামের বাসিন্দা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইকবাল হোসেন জানিয়েছেন,করোনায়আক্রান্তদেরকে আগামীকাল সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসলোশনে পাঠানো হবে।