সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ


আলোকিত বার্তা:সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা।সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে লিমা আক্তার, সাজেদ ইসলাম, রেজোয়ান রায়, এমাদুল হক, সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ডা.মনীষা চক্রবর্তী বলেন,মহামারি করোনা ভাইরাসের সময় সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি। এসব শিক্ষার্থীরা টিউশনি করতে পারছে না অথচ মেসভাড়া দিতে হচ্ছে। এ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে এ বছর শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের ওপর বোঝা চাপানো যাবে না।এসময় পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করা এবং সব অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তিনি।

Top