শেবাচিম হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সুবিধা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সুবিধা।


আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সুবিধা।বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ চিকিৎসা অনেক ব্যয়বহুল হলেও সরকারি এ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করা যাবে মাত্র ২০ হাজার টাকায়।প্রতিষ্ঠার ৫২ বছরে এ প্রথম দক্ষিণাঞ্চলের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শের-ই-বাংলা মেডিক্যালে কিডনি ডায়ালাইসিস শুরু হওয়ায় খুশি রোগী,চিকিৎসকসহ সবাই।মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালীর বাউফলের বাহেরচরের মো. খসরু আলম সিকদার নামে এক রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে হাসপাতালের এ নতুন অধ্যায়ের সূচনা হয়।

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম দিকে শের-ই-বাংলা মেডিক্যালে কিডনি ডায়ালাইসিসের জন্য দু’টি মেশিন পাঠানো হলেও এতদিন সেগুলো ছিল বাক্সবন্দি। ওই অবস্থায়ই অকেজো হয়ে যায় কিডনি ডায়ালসিস মেশিন। এ কারণে এর সুফলবঞ্চিত হন রোগীরা।বরিশাল শেবাচিম হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে। তখন থেকে এখানে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা ছিল না। ফলে রোগীদের রাজধানী ঢাকা কিংবা এখানকার বেসরকারি ক্লিনিকে অনেক টাকা ব্যয় করে ডায়ালাইসিস করতে হতো।দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জানুয়ারি কেন্দ্রীয় ওষুধাগার থেকে ১০টি কিডনি ডায়ালাইসিস মেশিন পাঠানো হয় শের-ই-বাংলা মেডিক্যালে। জাপানের নিপ্রো কোম্পানির তৈরি ওই মেশিনের মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। মেশিন ছাড়াও সহায়ক হিসেবে ৫টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২টি অটোমেটিক ডায়ালাইজার রিফ্রেশার এবং ডায়ালাইসিস বেডসহ অন্য সরঞ্জাম পাঠানো হয়।সম্প্রতি ওই মেশিনগুলো হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন বিভাগে পাশে স্থাপন করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কিডনি ডায়ালাইসিস চালু করা হয়। দুপুর ১টা থেকে শুরু হওয়া প্রথম রোগীর কিডনি ডায়ালাইসিস শেষ হয় বিকেল ৪টায়।

হাসপাতালের নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা.মানবেন্দ্র দাস জানান,কিডনি রোগীদের ছয় মাসে (প্রতি সপ্তাহে ২ বার) ৪৮ বার ডায়ালাইসিসে প্যাকেজ প্রোগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ২ লাখ ৪০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ফি নিয়ে থাকে। কিন্তু উন্নত মেশিন দিয়ে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় মাসের প্যাকেজ ডায়ালাইসিস করা যাবে মাত্র ২০ হাজার টাকায়।এতে সপ্তাহে দু’টি করে মোট ৪৮টি ডায়ালাইসিসের সুবিধা পাবেন রোগীরা।ফলে রোগীরা অনেক উপকৃত হবেন।নেফ্রোলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা.মো.আলী রুমি জানান,করোনা ভাইরাসের কারণে আপাতত সংক্ষিপ্ত পরিসরে ডায়ালাইসিসের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ ইউনিটে ৪০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।শের-ই-বাংলা মেডিক্যালে কিডনি প্রতিস্থাপন ছাড়া কিডনির অন্য সব রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

Top