মির্জাগঞ্জে ৪০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মোতাবেক ‘একইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে’ সেই লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জউপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ৪০০ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজিরবীজ বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদমাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরমাঝে এসব বীজ বিতরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খানমোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ারহোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাতহোসেনের সঞ্চালনায় বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালীদ,সমাজসেবা অফিসারমো. সানাউল মোর্শেদ,আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক মোঃআল আমীন ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নজরুল ইসলামসহমির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমূখ।
উপজেলার ৪০০ কৃষকের মাঝে ঢেড়স, লাউ শাক,করলা,লাল শাক ও মিষ্টি কুমড়াবীজ বিতরণ করেছে কৃষি অধিদপ্তর। উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃআবু বকর সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশেকৃষকদের মাঝে সবজি বীজ বিতরণের অংশ হিসেবে কৃষকদের মাঝেবিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, উপজেলার বসতবাড়িরজমি যাতে অনাবাদি না থাকে সে লক্ষে আপনাদের হাতে বিনামূল্যে সরকারবীজ তুলে দিচ্ছে। বীজ রোপন করে এসব শাক-সবজি উৎপাদন করে নিজেদের পরিবারের চাহিদা পূরন করে বাজারজাত করবেন।