বরগুনায় আগুনে পুড়ে ছাই ঘটনাস্থলে পরিদর্শন করেন ইউএনও - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরগুনায় আগুনে পুড়ে ছাই ঘটনাস্থলে পরিদর্শন করেন ইউএনও


মোঃরফিকুল তালতলী ,বরগুনা)প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্রীজ সংলগ্নের উত্তর পাড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে একটি চায়ের দোকান পুড়ে গেছে।খবর পেয়ে আজ বুধবার (১৩মে) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আসাদুজ্জামানএর আগে মঙ্গলবার (১২মে) রাত ১২টার দিকে
নিশানবাড়ীয়া ইউনিয়নের লাউপাড়া বাজারের মোসা.নাসিমা বেগমের চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চা বিক্রেতা নাসিমা বলেন,প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে বাড়ি যাই।আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি তারপর দেখি আমার সবকিছু পুড়ে গেছে।আমার আনুমানিক ৬০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দুলাল ফরাজী বলেন,নাসিমার চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে ধারনা করা হচ্ছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ নাসিমাকে সহযোগীতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.আসাদুজ্জামান বলেন,আমি ঘটনাস্থলে পরিদর্শন
করে ক্ষতিগ্রস্থ চায়ের দোকান মোসাঃনাসিমাকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে এবং পরবর্তিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.মনিকা নাজনীন,৭নং সোনাকাটা ইউপি চেয়ারম্যান মো.সুলতান ফরাজী এবং তালতলী সাংবাদিক ফোরামের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান নাদিম,তালতলী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদকমো.মল্লিক মো.জামাল প্রমুখ।

Top