ভ্যান চালক সিদ্দিকুর তার উপার্জিত টাকাই ত্রাণ তহবিলে দিলেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ভ্যান চালক সিদ্দিকুর তার উপার্জিত টাকাই ত্রাণ তহবিলে দিলেন


আলোকিত বার্তা:বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নিবার্হী (ইউএনও) কর্মকর্তা মাধবী রায়ের একটি স্ট্যাটাস আলোড়ন সৃষ্টি করেছে ফেসবুকে।মঙ্গলবার (১২ মে) বিকেলে বাকেরগঞ্জ ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজে মাধবী রায় লেখেন,আজ অফিসে বসে ছিলাম,হঠাৎ সিদ্দিকুর রহমান নামে একজন এসে জানালেন উপজেলা প্রশাসনের করোনা তহবিলে অর্থিক অনুদান দেবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কী করেন? তিনি উত্তরে বললেন- ভ্যানচালক। আমি সত্যি অবাক হলাম। পরে উপজেলা প্রশাসনের হাতে করোনা পরিস্থিতিতে ভুক্তভোগী অসহায়দের জন্য নগদ ৩ হাজার টাকা তুলে দেন সিদ্দিকুর রহমান।ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিদ্দিকুর রহমান।আপনার এই কাজ অনেককেই অনুপ্রাণিত করবে।

এই স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্ট্যাটাসের নিচে জমতে থাকে অনেক অনেক মন্তব্য। সে সব ম্নতব্যে সবাই স্যালুট জানিয়েছেন সিদ্দিকুর রহমানকে। মানুষের পাশে দাঁড়াতে হলে ধন-সম্পত্তি থাকলেই হয় না, উদার একটা মন লাগে, এমনই অভিমত জানিয়েছেন অনেকে।সিদ্দিকুর রহমানের অনুদানের ব্যাপারটি নিশ্চিত করে ইউএনও মাধবী রায় জানান, কিছু কিছু কাজ বা অনুদান অন্যদের অনুপ্রেরণা যোগায়। করোনার ত্রাণ তহবিলে ভ্যান চালিয়ে কষ্ট করে উপার্জিত টাকা অনুদান দিয়ে এমনই একটি কাজ করেছেন সিদ্দিকুর রহমান। টাকা বড় কথা নয়, তার অন্যকে দেওয়ার, অন্যের পাশে দাঁড়াবার মানসিকতাকেই বড় হিসেবে দেখছি। সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের অনুরোধ জানাই।

Top