করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সংবাদপত্রের হকারদের সহায়তায় বরিশাল রেঞ্জ ডিআইজি
আলোকিত বার্তা:আজ দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুল মাঠে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় সংবাদপত্রের হকারদের মাঝে ত্রাণ বিতরণ করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম,ডিআইজি,বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়। তিনি কর্মহীন এই মানুষদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন। এছাড়া তিনি উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।
এসময় বরিশাল রেঞ্জ কার্যালয় ও বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।