আমতলীতে ভিক্ষুক দিনমজুর গৃহহীন ৪০ পরিবার পেল পাকা বাড়ি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে ভিক্ষুক দিনমজুর গৃহহীন ৪০ পরিবার পেল পাকা বাড়ি


আমতলী(বরগুনা থেকে মুবদী সরোয়ার সওম:বরগুনার আমতলীতে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রান মন্ত্রানালয়ের অধিনে দুর্যোগ সহনীয় ৪০ টি পাকা বাড়ি পেলো ভিক্ষুক, দিনমজুর
ও গৃহহীন পরিবার।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন(টি.আর) ও গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্ধে ২০১৯-২০ অর্থবছরে আমতলী উপজেলায় মোট ৪০ টি হতদরিদ্র অস্বচ্ছল, গৃহহীন , ভিক্ষুক.দিনমজুর পরিবারকে দুর্যোগ সহনীয় পাকা ঘর নির্মাণ করে দিেেয়ছেন উপজেলাপ্রশাসন। ‘গৃহহীনদের গৃহদান’ কর্মসূচির অগ্রাধিকার প্রদান, দুর্যোগঝুকিহ্রাস এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম, আমার শহর’অনুযায়ী গ্রামীন এলাকায় যে সকল দারিদ্র জনগোষ্ঠীর সামন্য জমি বা ভিটা আছেকিন্তু টেকশই ঘর নেই তাদের জন্য ৮০০ বর্গফুটের জায়গায় রান্নঘর, টয়লেটসহ একটিসেমিপাকা টিনশেডের দুই কক্ষ বিশিষ্ট নতুন বাড়ি নির্মান করে দিেেয়ছেন উপজেলাপ্রশাসন।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলিত বছরে উপজেলার৪০টি দুর্যোগ সহনীয় পাকা বাড়ি নির্মান করে দেয়া হয়েছে গৃহহীনদের।প্রতিটি বাড়ি নির্মাণেব্যায় ধরা হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। এতে রয়েছেরান্নঘর, টয়লেটসহ সেমিপাকা টিনশেডের দুই কক্ষ। আর এই প্রকল্পটি বাস্তবায়ন ওমনিটরিং করছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা।আমতলী উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪০ জন গৃহহীন ভিক্ষুক দিনমজুরপরিবারের জন্য ১ কোটি ১৯ লক্ষ ৯৪হাজার ৪শ’ টাকা া বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।যে সকল ব্যক্তিদের এক থেকে ১০ শতাংশ পর্যন্ত জমি আছে, কিন্তু ঘর নেই বা থাকলেও তাবসবাসের অনুপযোগী এমন ব্যক্তিরাই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্পটি বাস্তবায়নেসংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কে সভাপতি, ইউপি সদস্যদের সদস্য করে বাড়ী গুলোনির্মান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার হলদিয়া, আমতলী ও চাওড়া গুলিশাখালী , কুকুয়া ইউনিয়নেসরেজমিনে ঘুরে দেখাগেছে, হতদরিদ্র মানুষগুলো প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে খুবইআনন্দিত। তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেবে ।আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের দিন মজুর মো. হেলাল গাজী বলেলন, মুইঘড়ের অভাবে রাইতে ঘুমাইতে পারতাম না। শেখের মাইয়া শেখ হাসিনার মোগো এই ঘড়দিছে। হ্যারে আল্লায় যেন ভাল রাখে । আমি নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করি।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ২০১৯-২০ অর্থবছরে উপজেলায় ৪০ টি হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন,প্রধানমন্ত্রীরপ্রতিশ্রæতি বাস্তবায়নে উপজেলায় বাছাই শেষে ৪০ টি হতদরিদ্র ভিক্ষুক দিনমজুরগৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। মাননীয় ধানমন্ত্রীর ঘোষনাঅনুযায়ী উপজেলার সকল হরিদ্র ও হতদরিদ্র দিনমজুর ভিক্ষুক পরিবারগুলোকে দূর্যোগহনীয় গৃহ নির্মাণের আওতায় আনা হবে। বুধবার সকালে আমি আমতলী সদরইউনিয়নের ৪টি ঘড় পরিদর্শন করেছি। এগুলো খুব সুন্দর হয়েছে। তিনি আরো বলেন,নাচনা পাড়া গ্রামের একজন ভিক্ষুক রানী বেগমকে একটি ঘড় দেওয়া হয়েছে এখন তারআয় রোজগারের জন্য একটি ছোট দোকান করে দিয়ে দেওয়া হবে যাতে তার আর ভিক্ষাকরতে না হয়। তিনি আরো বলেন, প্রতিটি ঘর নির্মাণ বাবদ দুই লাখ ৯৯ হাজার ৮৬০টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নির্ধারিত বরাদ্দের মধ্যেই ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে ।দ্রæত সুবিধাভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।

Top