ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা


আলোকিত বার্তা:আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রম শুরু হওয়ার প্রতিবাদে এবং আগের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ আইনজীবীরা।মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আইনজীবীরা আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার সাংবাদিকদের বলেন, ‘বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।’জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চ্যুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে তারা বিক্ষোভ মিছিল করেছেন।প্রসঙ্গত, বরিশাল জেলা আইনজীবী সমিতিভুক্ত প্রায় এক হাজার একশ’ সদস্য রয়েছে।

Top